তাভের্নিয়ারের চোখে মোগল ভারত
by সুধা বসু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুধা বসুর 'তাভের্নিয়ারের চোখে মোগল ভারত' সতেরো শতকের ফরাসি পর্যটক জঁ-বাতিস্ত তাভের্নিয়ারের ভ্রমণবৃত্তান্ত নিয়ে রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ। তাভের্নিয়ারের বিবরণ অন্যান্য ইউরোপীয় পর্যটকদের লেখা থেকে স্বতন্ত্র, কারণ তিনি মোগল যুগের ভারতবর্ষের ভৌগোলিক পরিবেশ, শহর-গ্রাম, নদনদী, ব্যবসা-বাণিজ্য, মুদ্রা ও শুল্কনীতির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন। মোগল শাসননীতি, দরবারের জাঁকজমক, সম্রাটের কর্মধারা, এমনকি রাজপরিবারের খুঁটিনাটি বিষয়ও তাঁর বর্ণনায় স্থান পেয়েছে।
তবে লেখিকা এ-ও দেখিয়েছেন, তাভের্নিয়ারের সব বর্ণনা নির্ভুল নয়। হিন্দুধর্ম, মন্দির ও দেবদেবীর নামকরণে তাঁর অনভিজ্ঞতা ও অতিরঞ্জন আছে। রামায়ণের কাহিনি তিনি ত্রুটিপূর্ণভাবে বর্ণনা করেছেন, পুরী ও বারাণসীর মন্দির সম্পর্কে তাঁর তথ্য নির্ভরযোগ্য নয়। ভুটান ও 'তিপরা' রাজ্য সম্পর্কে তাঁর বিবরণ পরোক্ষভাবে সংগৃহীত। মোগল প্রাসাদের অভ্যন্তর সম্পর্কেও তাঁর অভিজ্ঞতা প্রত্যক্ষ নয় বলে মনে করেন লেখিকা।
তবে প্রাসাদের বহির্ভাগ, দরবার, ধনসম্পদ ও উৎসবের বর্ণনায় তাভের্নিয়ার যথেষ্ট নির্ভরযোগ্য, কারণ সেগুলো ছিল বিদেশি পর্যটকদের প্রত্যক্ষ পর্যবেক্ষণের আওতায়। তিনি শুধু রাজধানীই নয়, গুজরাট, গোলকুণ্ডা, বিজাপুর, সুরাট, গোয়া, কোচিনসহ ভারতের প্রায় সব অঞ্চল ঘুরেছেন এবং বাংলাদেশেও এসেছিলেন। মোগল ভারতের সমাজ, অর্থনীতি ও রাজনীতি নিয়ে গবেষণার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দলিল।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849777397 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 421 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |