রণাঙ্গন ৭১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
‘রণাঙ্গন ৭১’ গ্রন্থটি একাত্তরের মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের আত্মত্যাগের এক অনন্য দলিল। যারা স্বাধীনতা যুদ্ধ দেখেননি, সেই প্রজন্মের কাছে বীর মুক্তিসেনাদের জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করার কথা তুলে ধরা হয়েছে এখানে। দিনের পর দিন অভুক্ত থেকে, রাতের পর রাত নিদ্রা ভুলে, ঝড়-বৃষ্টি-শীত উপেক্ষা করে, মৃত্যুর পরোয়া না করে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কীভাবে দখলদার মুক্ত করার লক্ষ্যে লড়েছেন — তা জানান দিতেই এই প্রকাশনা। বইটিতে মোট ১৬ জন বীর মুক্তিযোদ্ধার রণাঙ্গনের নানামাত্রিক দুঃসাহসিক অভিজ্ঞতার কথা স্থান পেয়েছে। এর মধ্যে একজন শহিদ কমান্ডারের বীরত্বগাথা তুলে ধরা হয়েছে তার বোনের কলমে। প্রতিটি লেখার সাথে সংশ্লিষ্ট বীরযোদ্ধার সার্বিক পরিচিতি সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে এবং লেখাগুলো বর্ণক্রম অনুযায়ী বিন্যস্ত।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849777335 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 190 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |