কালাপানির দ্বীপান্তরে

by সুধাংশু শেখর বিশ্বাস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

175৳225৳Save 50৳ (22%)
Qty
Wishlist
Share

কালাপানি মানে আন্দামান দ্বীপপুঞ্জ — দ্বীপান্তর, নির্বাসন, সেলুলার জেল, স্বাধীনতার ইতিহাস আর কালের সাক্ষী। আন্দামানের কুখ্যাত ‘সেলুলার জেল’-এ বন্দি বিপ্লবীদের উপর ইংরেজরা চালাত নির্মম অত্যাচার, আর কালাকানুনের কালাপানিতে দেওয়া হতো দ্বীপান্তরের সাজা। নেতাজী সুভাষ চন্দ্র বসু এই আন্দামানেই সর্বপ্রথম উত্তোলন করেছিলেন স্বাধীন ভারতের তেরঙা পতাকা। আন্দামানের আরেক নাম ‘লিটল বাংলাদেশ’ — সাতচল্লিশের দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে অত্যাচারিত হিন্দুরা ভিটেমাটি ফেলে চলে এসেছিল পশ্চিম বাংলায়, আর ভারত সরকার সেই রিফিউজিদের বড় একটা অংশ আন্দামানে এনে বিভিন্ন দ্বীপে পুনর্বাসন করেছিল। এখন আন্দামান ভারতের অন্যতম সেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র, যেন ভারত মহাসাগরের নীল বুকে ছড়িয়ে-ছিটিয়ে শত শত সবুজের ছোপ। লেখক সুধাংশু শেখর বিশ্বাস আন্দামান ভ্রমণে গিয়ে যেমন উপভোগ করেছেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি অনুভব করেছেন কালাপানির মাটির সাথে মিশে থাকা পুনর্বাসিত মানুষগুলোর শিকড় ছিঁড়ে আসার কান্না, সেলুলার জেলে বন্দি বিপ্লবীদের উপর নির্মম অত্যাচার, তাদের আর্তনাদ আর দীর্ঘশ্বাস, নেতাজীর উদ্দীপ্ত কণ্ঠ। সেই ভ্রমণের স্মৃতি, অভিজ্ঞতা আর অনুভূতির ফসল ‘কালাপানির দ্বীপান্তরে’।

প্রকাশনী:নালন্দা
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849583998
পৃষ্ঠা সংখ্যা:120
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

ভারত ভ্রমণ এর আরও বই

See all

সুধাংশু শেখর বিশ্বাস এর আরও বই

More Categories

See all

নালন্দা এর আরও বই

See all

You May Also Like

See all