নির্বাচিত রাজনৈতিক রচনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোনায়েম সরকারের 'নির্বাচিত রাজনৈতিক রচনা' গ্রন্থের মূল প্রতিপাদ্য হলো ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের পটভূমি, ফলাফল ও রাজনীতিতে এর প্রভাব। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের পর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে বাঙালি মুসলমানদের অবদান ছিল অপরিসীম। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই পূর্ব বাংলায় নেমে আসে নতুন দুর্ভোগ। পাকিস্তানি শাসক চক্র ধর্মের জিগির তুলে বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে চক্রান্ত করে এবং 'ভারতীয় এজেন্ট' ধুয়া তুলে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালায়। ১৯৪৮-৫২ ভাষা আন্দোলনের পথ বেয়ে ২১ দফার ভিত্তিতে গড়ে ওঠে যুক্তফ্রন্ট, যা ১৯৫৪ সালের নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখে। গ্রন্থে ১৯২৩ সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু ও এ. কে. ফজলুল হকের রাজনৈতিক অবদানও আলোচিত হয়েছে।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2009 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847009300642 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 300 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |