আমাদের দুবাইওয়ালা
by এস.এম রানা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নবীন লেখক এস.এম রানার প্রথম বই 'আমাদের দুবাইওয়ালা' প্রবাসী বাঙালিদের জীবনকথা নিয়ে রচিত। সোনার শহর হিসেবে পরিচিত দুবাই ছিল একসময় বাঙালি যুবকদের স্বপ্নের গন্তব্য। দারিদ্র্য থেকে মুক্তি পেতে অনেকেই ভেবেছিল একবার দুবাই পৌঁছালেই জীবন বদলে যাবে। সেদিনের সেই হিড়িক আজও কমেনি, এখনো বহু মানুষ সেই স্বপ্ন লালন করেন।
লেখক দীর্ঘদিন দুবাইয়ে থেকে সেখানকার বাঙালিদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়েছেন। বিশেষ করে দুবাইপ্রবাসী চট্টগ্রামের মানুষের গল্পই এখানে বেশি স্থান পেয়েছে। কালের কণ্ঠের 'দ্বিতীয় রাজধানী' পাতায় প্রকাশিত এই লেখাগুলোতে প্রবাসজীবনের নানা বাস্তব চিত্র ফুটে উঠেছে। প্রবাসে থাকা কিংবা প্রবাসের স্বপ্ন দেখা পাঠকদের কাছে বইটি আবেগঘন অনুভূতি জাগাবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012004296 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |