স্মরণের প্রান্তরে ছোটবেলা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শামসুন নাহার হোসেনের 'স্মরণের প্রান্তরে ছোটবেলা' এক বর্ণময় জীবনের স্মৃতিচারণ। গত শতাব্দীর মাঝামাঝি নেত্রকোনার সবুজ গ্রামে জন্ম, পিতামাতার স্নেহ আর অপার স্বাধীনতায় বেড়ে ওঠা সেই বালিকা একসময় টাঙ্গাইল শহরে পাড়ি জমান উচ্চশিক্ষার জন্য। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ভর্তি হয়ে জ্ঞান আহরণের আকুতি, নিজেকে উচ্চতর জীবনের জন্য তৈরি করার আগ্রহ সবই ছিল অটুট।
গ্রামের আলো-বাতাসে বেড়ে ওঠা দামাল মেয়েটি শহুরে পরিবেশে কীভাবে মানিয়ে নেয়, ষাটের দশকের সামাজিক প্রেক্ষাপটে তা ছিল বড় চ্যালেঞ্জ। লেখিকা দক্ষতার সাথে সেই ধাপ পেরিয়ে এই প্রতিষ্ঠানেই ব্যক্তিত্বের পূর্ণতা পান, জীবনের ভিত গড়ে ওঠে। শিক্ষকতার মহান পেশায় চার দশক পাড়ি দেওয়ার অনুপ্রেরণা আর স্বপ্নময় শেকড়ের সেই ছোটবেলার গল্প নিয়েই এই আত্মজীবনীমূলক গ্রন্থ।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |