কবির উপন্যাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কবিতা যে শব্দ-সংবেদনার শীর্ষস্পর্শী শিল্পকলা, তা প্রায় সর্বজনবিদিত। অল্প কথায় এমন সংহত, টানটান ভাস্কর্যময় শব্দপ্রতিমা, অথচ ইন্দ্রিয়সম্প্রসারণক্ষম—সম্ভবত সবচেয়ে শিল্পিত আর নিমগ্নতার চুম্বনচিহ্ন। কিন্তু কবিরা যখন উপন্যাসের মতো বড় পরিসরে বাক্যজাল বিস্তৃত করেন, তখন কি সেখানে খেলা করে কথা-বিন্যাসের নতুন কোনো আবেগময় ব্যঞ্জনা? এই কৌতূহল প্রায় প্রতিটি পাঠকেরই। বেগম আকতার কামালের 'কবির উপন্যাস' গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ থেকে শুরু করে শক্তি চট্টোপাধ্যায়, শামসুর রাহমান—যাঁরা বাংলা কবিতায় দীপিত করেছেন সময় ও ব্যক্তির সজাগ সংবেদিত বিচিত্র গতি—তাঁদের কথাসাহিত্যের কাঠামো বিশ্লেষণ করা হয়েছে বারোটি প্রবন্ধে। বইটির প্রসঙ্গ-কথায় প্রাবন্ধিক জানিয়েছেন, 'কবিসুলভ সংবেদনশীলতা, কবিতার ব্যঞ্জনাশক্তি, আত্মগত ভাববাদ, বিশেষ করে আত্মজৈবনিকতা যেসব কবির উপন্যাসে প্রতিফলিত হয়েছে' সে ধরনের উপন্যাসই এখানে আলোচিত। ফলে বিশ্লেষণের একটি বিশেষ দৃষ্টিকোণ পাওয়া যায়। বেগম আকতার কামালের প্রবন্ধের শব্দচয়ন, বাক্যগঠন এবং গভীরতর ব্যাখ্যার প্রজ্ঞা তাঁকে স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে, বিশেষত সাহিত্য-সমালোচনায় দর্শন, মনোবিজ্ঞান ও শিল্পকলার নানান বিদ্যায়তনিক জ্ঞান সম্পৃক্ত করেছেন তিনি। 'কবির উপন্যাস' গ্রন্থটি তাঁর শিল্পচিন্তা ও কথাসাহিত্য সমালোচনার উজ্জ্বল দৃষ্টান্ত।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849840664 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |