চিম্বুক পাহড়ের জাতক-৪
by হরিপদ দত্ত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হরিপদ দত্তের 'চিম্বুক পাহাড়ের জাতক-৪' উপন্যাসের এই খণ্ডে এসে আখ্যান শেষ হয়ে গেলেও অসমাপ্ত থেকে যায় পরিণতি। মানুষের অস্তিত্বের সংগ্রাম, রাষ্ট্রের প্রান্তদেশে আদিম বাতাসে ঘেরা ভূখণ্ডে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নজনিত দুঃখ যেন চির অমীমাংসিত। পাকিস্তান রাষ্ট্র যে দমন-নিপীড়ন চালিয়েছিল আদিবাসীদের উপর, স্বাধীন বাংলাদেশেও তার পুনরাবৃত্তি ঘটে। হত্যা, নারী নির্যাতন, গ্রাম পুড়িয়ে দেওয়া, জাতিগত শুদ্ধিকরণের নামে আদিবাসীদের উদ্বাস্তু বানানো, সবই যেন একাত্তরের পুনরাবৃত্তি, শুধু প্রতিপক্ষ বদলেছে।
অনিবার্য হয়ে ওঠে রাষ্ট্র আর দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ। ভূমি আর সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে তোলে পাহাড়িরা, উঠে আসে স্বায়ত্তশাসনের দাবি। অন্যপ্রান্তে উদ্ভব হয় মার্ক্সবাদী বিপ্লববাদের, চে গুয়েভারার প্রতি কল্প তৈরি হয়। জ্যোতি চাকমা, মুক্তা চাকমা, পার্বতী চাকমার প্রেম আর ত্রিমাত্রিক দ্বন্দ্ব, গভীর অরণ্যে অবরুদ্ধ জীবন, গণকবর, সব মিলিয়ে এই উপন্যাস ট্র্যাজেডি দিয়ে শেষ হলেও নতুন সূর্যোদয়ের ইঙ্গিত বহন করে।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published-2011 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848844373 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |