শব্দের জগৎ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মানবীয় সম্পর্কের বন্ধনের মূলে যেমন শব্দ, তেমনি বিশ্বচরাচরে মানুষের অস্তিত্বের মূলেও শব্দই নিয়ামক। এই নিয়ামক শক্তির অর্থ ও সৌন্দর্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সরকার আবদুল মান্নান। কবিতার রূপকল্প, আত্মার অনুষঙ্গ আর স্থাপত্যরীতি তার শব্দ নিয়ে ভাবনারই ফসল। শব্দের জগৎ সেই ভাবনার আরেক রূপ। এই গ্রন্থে লেখক শব্দের শক্তি উন্মোচনের চেষ্টা করেছেন। ব্যক্তিগত ভাষিক জগৎ থেকে শুরু করে ভাষার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তির পরিচয় তুলে ধরেছেন। সৃষ্টিশীল মানুষ, কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, সংগীত শিল্পীদের ঐশ্বর্য হলো শব্দভাষা। তারা প্রতিনিয়ত শব্দের উপাসনা করেন। শব্দই তাদের নিত্যসঙ্গী। লেখক শব্দের লৈঙ্গিক পরিচয়ও তুলে ধরেছেন। নারীর ক্ষমতায়ন ও সমমর্যাদার যুগে লিঙ্গভেদে শব্দের মর্যাদা নিয়েও আলোচনা করেছেন তিনি। গভীর মননশীলতা ছাড়া ভাষা নিয়ে এমন কাজ সম্ভব নয়। কবিতায় শব্দের অর্থময়তার অসাধারণ ব্যাখ্যা উপস্থাপন করেছেন মান্নান। পরিশীলিত, গতিময় ও অভিজাত নিজস্ব গদ্যশৈলীও তিনি বিনির্মাণ করেছেন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100212 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |