সংবিধিবদ্ধ সতর্কীকরণ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রুখমার নাম শোনামাত্রই মং প্রুর শরীর জমে যায় বরফের মতো। রূপন্তীর অবস্থা দেখে সে কেঁপে ওঠে অজানা ভয়ে, আর ফয়সালের প্রশ্ন 'এখন কী করব?' শুনে বুঝে যায় পরিস্থিতি সত্যিই বেগতিক। শহুরে মানুষরা পাহাড়ের নিয়মকানুন বোঝে না, তাই মং প্রুকে ছুটতে হয় গ্রাম প্রধানের কাছে। মানুৎকে খুশি করার বিকল্প আর কোনো পথ নেই।
একই সন্ধ্যায় বান্দরবান থেকে বহু দূরে সূর্যকান্দি গ্রামে বস্তাবন্দী রাসেলের লাশ মাটিতে চাপা দেয় জক্কু হাজি। তার আগে বাধ্য হয়েই শিশুটিকে টুকরো টুকরো করেছে রোকেয়া, আর সেই রক্ত জমিয়ে রাখা হয়েছে কাঁসার বাটিতে। এই শুদ্ধ রক্তই দেখাবে মুক্তির পথ। অপার্থিব জগতের খেলা শুরু হয়ে গেছে এখনই।
মনোয়ারুল ইসলামের এই থ্রিলার উপন্যাসে পাহাড়ের আচার-অনুষ্ঠান, রহস্য আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ পাঠককে শেষ পাতা পর্যন্ত আটকে রাখবে।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849611462 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |