রঙ মিলান্তি

by মাহমুদুর রহমান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

312৳400৳Save 88৳ (22%)
Qty
Wishlist
Share

মাহমুদুর রহমানের 'রঙ মিলান্তি' উপন্যাসের শুরুটা জুলাইয়ের এক বৃষ্টিমুখর সন্ধ্যায়, বাংলা মাস হিসেবে শ্রাবণে। তিন-চারদিন ধরে থেমে থেমে বৃষ্টি চলছে, কখনো ঝিরঝির, কখনো ঝমঝম করে। সন্ধ্যায় একটু বাতাস এলেও সারাদিন ছিল নিস্তব্ধ। মাথার ওপর মেঘলা আকাশ, পায়ের নিচে কাদাজমা রাস্তা।

শ্যামল দেশের রাজধানী এখন ধূসর। অধিকাংশ সড়কেই পানি ও গ্যাস কোম্পানির খনন কাজ চলছে, কোথাও বা ভাঙা রাস্তা মেরামতের কাজ। খুঁড়ে রাখা রাস্তায় কাদার আধিক্য এমন যে পা ফেললেই চোরাবালির মতো ডুবে যাওয়ার ভয়। যানজটে শহরবাসী নাকাল, খোঁড়া রাস্তার কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছে।

প্রকাশনী:নালন্দা
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849509424
পৃষ্ঠা সংখ্যা:200
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all