নাটক সমগ্র
by মান্নান হীরা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মান্নান হীরার 'নাটক সমগ্র' গ্রন্থে সংকলিত হয়েছে সাম্প্রতিক ঘটনাবলি, রাজনৈতিক প্রহসন ও ইতিহাসের দায় থেকে লেখা নানা স্বাদের ১৩টি মঞ্চ নাটক। নব্বই দশকের শেষে শেক্সপিয়রের কোরিওলেনাস নাটকের অনুবাদ আরণ্যক নাট্যদলে অভিনীত হয়। আন্তর্জাতিক রাজনৈতিক প্রহসন আর সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রে সোভিয়েত ইউনিয়নসহ পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক বিপর্যয়ের স্যাটায়ার উপস্থাপনা 'খেলাখেলা' নাটকে।
বিংশ শতাব্দীর ৬০, ৭০ ও ৮০ দশক ছিল মার্কসবাদী বিপ্লবী যুগের স্বর্ণসময়, যার উত্তাপ লেগেছিল আমাদের ভূখণ্ডেও। সেই আলোকে লেখা 'আগুনমুখা'। 'ময়ূর সিংহাসন' সবচেয়ে প্রদর্শীত ও আলোচিত নাটক, যা ৬০-এর দশকে বাংলাদেশের স্বায়ত্তশাসনের দাবিতে উত্তাল জনগোষ্ঠীর মধ্যে শিল্পীসমাজের অংশগ্রহণের দলিল। রাজনীতি, ইতিহাস ও শিল্পের মিশেলে এই সংকলন নাটকপ্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ গ্রন্থ।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849063681 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 592 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |