দ্রৌপদী
মাহমুদুর রহমানের 'দ্রৌপদী' একুশ শতকে দাঁড়িয়ে মহাভারতের এক চিরন্তন নারী চরিত্রকে নতুন চোখে দেখার প্রয়াস। কৃষির সূচনা থেকে শুরু করে সমাজ গঠন, সব ক্ষেত্রে নারীই ছিল প্রধান। কাল পরিক্রমায় সেই স্থান পুরুষের দখলে চলে যায়, নারী পড়ে যায় পাদপ্রদীপের অন্ধকারে। নানা সময়ে নারীরা প্রতিবাদ করেছেন, কিন্তু দৃশ্যপট তেমন বদলায়নি। একুশ শতকে এসে নারীদের অধিকারের প্রশ্নে তারা আরও সোচ্চার। এই প্রেক্ষাপটেই লেখকের চোখ পড়ে দ্রৌপদীর ওপর, যিনি পৃথিবীর প্রধান চার মহাকাব্যের মধ্যে সর্বাধিক সক্রিয় ও প্রতিবাদী নারী চরিত্র। মহাভারতের মিথ ও অলৌকিকতাকে বাদ দিয়ে এই উপন্যাসে রক্তমাংসের দ্রৌপদীকে আঁকতে চেয়েছেন লেখক। কন্যা, জায়া, জননী, রাজ্ঞী, একজন পূর্ণাঙ্গ নারী হিসেবে তাঁর মনোজগতের সন্ধান করতে গিয়ে উঠে আসে ভারতবর্ষের অতীত, বর্তমান ও অনাগত নারীদের নিভৃত মানসের আখ্যান।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849602118 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 280 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।