নামচিহ্নহীন
by মাহবুব আজীজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাহবুব আজীজের 'নামচিহ্নহীন' উপন্যাসের সূচনা ১৯৯০ সালের ২৮ নভেম্বর, এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে পুলিশের গুলিতে নিহত ফিরোজ ও জাহাঙ্গীরের ঘটনা দিয়ে। কিন্তু মিছিলে আরও অন্তত দুজন নিহত হয়েছিল, যাদের স্বীকৃতিই মেলে না। তাদের একজনের মৃতদেহ ঘটনার পরদিন গভীর রাতে গ্রামের বাড়িতে এনে পুলিশ দাফন করে, আর সেই অখ্যাত যুবক অস্বীকৃতির চাদরে হারিয়ে যায়।
আখ্যানের মূল চলন, সেই স্বীকৃতিহীন শহীদের অনুজ করোনাকালে আকস্মিক নিখোঁজ হওয়া। পরিবার তার ফিরে আসার অপেক্ষায় থাকে, কিন্তু নামচিহ্নহীন হওয়ার জন্য যে কারণ বা যুক্তির প্রয়োজন হয় না, তা ধীরে ধীরে স্পষ্ট হয়। এই পৃথিবীতে নামচিহ্ন মানে কী, কারা ঠিক করে নাম ও চিহ্নের সীমানা, বিশাল মিছিলে সাধারণ মানুষ কেবল সংখ্যা হয়ে যায় কেন, এই গূঢ় প্রশ্নগুলোই উপন্যাসের কেন্দ্রবিন্দু। চরিত্রদের ভেতরে জমে থাকা হতাশা আর রাগের গভীরে লুকিয়ে আছে এক তীব্র বেদনা।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849664482 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 116 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |