Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবরার চৌধুরীর গল্প আগেই বলা হয়েছে। বিজনেস টাইকুন, অসম্ভব মেধাবী এই মানুষটির বুদ্ধিমত্তা আর বিচক্ষণতা তাকে পৌঁছে দিয়েছে খ্যাতির শীর্ষে। ‘সাইলেন্স’ কাহিনি এগিয়ে গেছে আবরার চৌধুরীকে নিয়েই, কিন্তু সাথে যোগ হয়েছে জুনায়েদ নামের বিদেশফেরত আরেক যুবক। খেলা শুরু হয় কিছু ইনভাইটেশন কার্ডকে ঘিরে, যেগুলো পৌঁছে গেছে কিছু নির্দিষ্ট মানুষের হাতে। তারপর ঘটে একটি খুন! নড়েচড়ে ওঠে চৌধুরী ইম্পেরিয়াল। খুনের সাসপেক্ট সবাই, সবারই আছে মোটিভ। আসলেই কি এদের কেউ খুনি, নাকি খুনের পিছনের মানুষ অন্য কেউ?
ফারজানা মিতুর ‘সাইলেন্স - স্কেচ'র পরবর্তী পর্ব’ উপন্যাসে দেশের রাজনীতিতে আসতে চলেছে এক নতুন মেরুকরণ। ক্ষমতার শীর্ষে পৌঁছতে ছাড়তে হয় অনেক কিছুই। সম্পর্ক নাকি ক্ষমতা, কে কাকে দেবে হারিয়ে? আবরার চৌধুরী এখানেই নীরব। মুখোশ আর স্কেচের কাহিনির মতো সাইলেন্সও আপনাকে ধরে রাখবে গল্পের শেষ পৃষ্ঠা পর্যন্ত।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849583974 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |