এলেবেলে

by জসিম মল্লিক

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

একটি ভিন্নধর্মী বই এলেবেলে। ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা আর স্মৃতিকথা নিয়ে লেখা এই বইয়ের লেখাগুলো প্রথমে ফেসবুকে প্রকাশিত হতো। প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগে। শত শত লাইক আর কমেন্টের বন্যায় ভেসে যেত সেই সব লেখা। অনেকেই সেগুলো বই আকারে দেখতে চান। সেই আগ্রহ থেকেই বাছাই করে সেরা ৩১২টি এলেবেলে এই বইয়ে সন্নিবেশিত করা হয়েছে। নাম এলেবেলে হলেও লেখাগুলো একেবারেই এলেবেলে নয়। প্রতিটি লেখারই রয়েছে ভিন্ন ব্যঞ্জনা আর ভিন্ন আবেশ। অনেক লেখা পাঠককে ভাবিয়েছে, আবেগ-আপ্লুত করেছে, কেউ কেউ চোখের জলও ফেলেছে। লেখক অত্যন্ত সাবলীল ভাষায় বলেছেন সেই সব কথা, যা আমরা সাধারণত বলতে চাই না বা প্রকাশ করতে দ্বিধা করি। নিজের শৈশব, কৈশোর, পাওয়া-না-পাওয়া, সমাজের নানা অসঙ্গতি আর প্রবাসের মজার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। তার সাহস ও সারল্য পাঠককে মুগ্ধ করে। অকপট বর্ণনায় ফুটে উঠেছে লেখকের মনের কোমল ও সুপ্ত অনুভূতি। স্পষ্টতা আছে তার লেখায়, কিন্তু কোনো বাহুল্য নেই।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012004708
পৃষ্ঠা সংখ্যা:223
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all