নির্বাচিত রচনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রামেন্দু মজুমদারের 'নির্বাচিত রচনা' বইটিতে প্রবন্ধ, নিবন্ধ ও আত্মকথা স্থান পেয়েছে। ১৯৪১ সালে লক্ষ্মীপুরে জন্ম নেওয়া এই লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ করে অধ্যাপনার পেশা বেছে নেন। পরে বিজ্ঞাপনশিল্পে কাজ করেন করাচি ও নয়াদিল্লিতে, ১৯৭২ সাল থেকে ঢাকায়।
বাংলাদেশের প্রথম নাটকের পত্রিকা থিয়েটার প্রকাশ এবং নাট্যগোষ্ঠী থিয়েটার প্রতিষ্ঠা তাঁর উল্লেখযোগ্য কীর্তি। টেলিভিশন ও বেতারে নাটক এবং দীর্ঘদিন সংবাদ পাঠও করেছেন তিনি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি আইটিআইয়ের বিশ্ব সভাপতি ছিলেন ছয় বছর। নাট্যচর্চায় অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ লাভ করেন। প্রখ্যাত নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার তাঁর স্ত্রী। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ২৬টি।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012007846 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |