সম্পদে-সংকটে : অর্থনীতির ইতিহাস, চর্চা ও প্রয়োগ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অর্থনীতিতে কোনো শেষ কথা নেই, যদিও অনেকেই সেটা বলার চেষ্টা করেন। নানা তাত্ত্বিক ধ্যানধারণা জন্মায়, তর্ক-বিতর্ক চলতে থাকে নিরন্তর। তাই সনৎকুমার সাহা এই বইয়ের প্রবন্ধগুলো কোনো ধরাবাঁধা ছকে লেখেননি। বরং অর্থনীতি ও তার চর্চা নিয়ে কিছু জরুরি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন।
দেশ-বিদেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের রচনা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ আছে এখানে। বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির হালচাল, অতীত বাংলার অর্থনৈতিক ইতিহাস, দারিদ্র্যের অর্থনীতি, উন্নয়ন বিতর্ক, নারীর অর্থনৈতিক প্রসঙ্গ উঠে এসেছে। কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস নিয়ে দুটি আলাদা প্রবন্ধে তাঁদের দেখা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে। প্রয়াত অর্থনীতিবিদ মুশাররফ হোসেনের জীবন ও কর্মের কথাও আলোচিত হয়েছে এই বইয়ে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849759980 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |