মতিন রায়হানের 'আলাপে আড্ডায় কৃতীমুখ' গ্রন্থটি একগুচ্ছ গুণী মানুষের সঙ্গে তাঁর আন্তরিক কথোপকথনের সংকলন। আড্ডাপ্রিয় বাঙালির সংস্কৃতিকে সামনে রেখে লেখক মুখোমুখি হয়েছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিদের, যাঁরা ঘরোয়া পরিবেশে খুলে বলেছেন নিজেদের স্মৃতিময় জীবনের কথা। এর মধ্যে আছেন উপমহাদেশের প্রথম মুসলিম চলচ্চিত্রকার ওবায়েদ উল হক, চিত্রশিল্পী সফিউদ্দিন আহমেদ, কবি আবুল হোসেন, রবীন্দ্রসংগীত শিল্পী কলিম শরাফী, দার্শনিক সরদার ফজলুল করিম, 'বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম, 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি'র রচয়িতা মাহবুব উল আলম চৌধুরীসহ আরও অনেকে।
প্রতিটি সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত আনন্দ-বেদনার পাশাপাশি শিল্প-সংস্কৃতির নানা প্রসঙ্গ। বইটি যেমন ব্যক্তিকেন্দ্রিক অনুভূতির প্রকাশ, তেমনি দেশকাল ও যুগধর্মের বিশ্বস্ত দলিল। আড্ডা ও স্মৃতিকথার এই মেলবন্ধন পাঠককে একই সঙ্গে আন্দোলিত ও অভিভূত করবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২২ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849666523 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।