বিখণ্ডিত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবিন জামান খানের 'বিখণ্ডিত' উপন্যাসের সূচনা একেবারেই সাধারণ একটি ঘটনা দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে পাস করা তরুণী ঋতুর কাছে এটা তার প্রথম চাকরির ইন্টারভিউ, তাই তার মধ্যে কিছুটা উত্তেজনা তো আছেই। কিন্তু এই ইন্টারভিউটি যত এগোয়, ততই তা সাধারণের গণ্ডি পেরিয়ে অন্যরকম রূপ নেয়। সেখানেই ঋতুর পরিচয় হয় এক রহস্যময় অবসরপ্রাপ্ত অধ্যাপকের সঙ্গে, যার ঘোলাটে চশমার আড়ালে লুকিয়ে আছে অস্বাভাবিক কিছু। প্রথম কাজ হিসেবে ঋতুকে দেওয়া হয় কয়েক বছর আগের একটি পুরোনো কেস ফাইল, যে মামলায় নিজের বাগদত্তাকে হারিয়ে পাগলপ্রায় এক যুবকের গল্প লুকিয়ে।
প্রথম অ্যাসাইনমেন্টে এমন একটি প্রেমের গল্প পেয়ে ঋতু শুরুতে কিছুটা বিরক্তই হয়েছিল। কিন্তু ঘটনাটি যখন দ্রুত ভয়ংকর রূপ নিতে থাকে, তখন সে টের পায় এটা কোনো সাধারণ মামলা নয়। রহস্যময় নিয়োগকর্তা আর জটিল কেসের জাল থেকে বেরিয়ে আসতে সে সাহায্য চায় সাংবাদিক বন্ধু মৃদুলের কাছে। দুজনে মিলে ডুবে যায় এক ভয়াবহ রহস্যের অতলে, যেখানে অর্ধ-উন্মাদ এক মানুষের হারানো স্মৃতির গভীরে লুকিয়ে আছে শতবর্ষের পুরোনো এক হিংস্র রহস্যের চাবিকাঠি।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 2nd Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849583905 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |