রাজা প্রজা বণিক দারোগা
by মুহিত হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহিত হাসানের 'রাজা প্রজা বণিক দারোগা' বইটি ঔপনিবেশিক ও উপনিবেশ-পূর্ব বাংলার ইতিহাসের প্রধান চারটি চরিত্রকে কেন্দ্র করে রচিত। রাজা কখনো রাজদরবারের মাধ্যমে সরাসরি এসেছে, কখনোবা ঔপনিবেশিক প্রশাসনের মোড়কে। বণিক ব্যবসা বিস্তারের উদ্দেশ্যে এসে হয় শাসনযন্ত্রের নেপথ্যের মূল খেলোয়াড় হয়েছে, নয়তো নিজেই রাজা হয়ে বসেছে। দারোগা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজ ও রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য পেশিশক্তির ভূমিকা পালন করেছে। আর প্রজা, শেষমেশ প্রজাই থেকে গেছে, ক্ষমতা তার হাতে আর আসেনি।
নবাবি আমলের শেষ অঙ্কে পরাজিত নবাব সিরাজ ও বিশ্বাসঘাতক মীর জাফরের ভূমিকা, ইংরেজ কর্মকর্তাদের বিবরণীতে উঠে আসা বাংলার গুরুত্বপূর্ণ জনপদ, কিংবদন্তি প্রত্নতত্ত্ববিদ কানিংহামের বয়ানে সেকালের পূর্ববঙ্গ, আসাম-বেঙ্গল রেলওয়ে গড়ে ওঠার কাহিনি, ডাকবাংলোকে ঘিরে সাহেবদের রোমান্স, ঔপনিবেশিক প্রশাসনের চোখে বাংলার অপরাধজগৎ, কলেরা মহামারীর ধাক্কা কিংবা উনিশ-বিশ শতকের বাঙালি কেরানিদের দুঃখগাথা, এসবই উঠে এসেছে এই বইয়ে। গল্পের মতো পড়তে ভালো লাগলেও এটি নির্জলা বাস্তব ইতিহাস।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849658726 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 135 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |