Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবিন জামান খানের সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজের প্রথম বই 'শব্দজাল' শুরু হয় বছরের প্রথম প্রভাতের উৎসবমুখর শহরে, যখন আন্তর্জাতিকভাবে কুখ্যাত এক অপরাধী হঠাৎ এয়ারপোর্টে ধরা পড়ে যায়। ধরা পড়েই সে হুমকি দেয়—তাকে ছেড়ে না দিলে নতুন বছরের প্রথম দিনে ঘটবে এমন এক ঘটনা, যাতে প্রাণ হারাবে লক্ষাধিক মানুষ। ইন্টারপোলসহ বিশ্বের বড় বড় আইন প্রয়োগকারী সংস্থার চাপ আর অপরাধীর কূটচালে প্রশাসন যখন দিশেহারা, তখনই এই জটিল ঘটনার দায়িত্ব এসে পড়ে দীর্ঘদিন স্বেচ্ছা-অবসরে থাকা এক মনোবিজ্ঞানের অধ্যাপকের কাঁধে।
প্রাণঘাতী এই ষড়যন্ত্রের রহস্য উদঘাটনের জন্য তার একমাত্র অস্ত্র বুদ্ধিমত্তা, আর হাতে সময় মাত্র এক রাত। শব্দ আর ধীশক্তির খেলায় ফুটে উঠেছে মানব মনের বিচিত্র অন্ধকার উপাখ্যান। '২৫শে মার্চ', 'সপ্তরিপু', 'ব্ল্যাকবুদ্ধ'র মতো উপন্যাস দিয়ে বাংলাদেশ ও কলকাতায় পাঠকপ্রিয়তা অর্জন করা লেখকের এই থ্রিলার পড়তে পারবেন রহস্য ও মনস্তাত্ত্বিক টানটান উত্তেজনার প্রেমীরা।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849382300 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |