জিজীবিষা
by কামরুল আহসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কামরুল আহসানের 'জিজীবিষা' উপন্যাসে উঠে এসেছে সমাজের জটিল এক সংকটের চিত্র। ঢাকার মেয়ে মিতুর সাথে ফেসবুক মেসেঞ্জারে পরিচয় হয় নেদারল্যান্ডসপ্রবাসী পাঞ্জাবি তরুণ কুলজিতের, যে স্বাধীনতাকামী আন্ডারগ্রাউন্ড দলের সদস্য। পিতৃপুরুষের ভূমি ছেড়ে দিল্লিতে এসেছিল গুপ্তহত্যা থেকে বাঁচতে, কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতার লালসার শিকার ছোট বোনের অপমৃত্যুর বিচার চাইতে গিয়েই চক্রান্তের জালে জড়িয়ে দেশ ছাড়তে হয় তাকে। বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়ানো কুলজিত মিতুর মধ্যে খুঁজে বেড়ায় হারিয়ে যাওয়া ছোট বোন নিশাকে।
আঞ্চলিক রাজনীতির ঘটনা এখানে হয়ে উঠেছে আন্তর্জাতিক প্রেক্ষাপটের। কাহিনি বর্ণনার সরলতা এই উপন্যাসের প্রাণ, কিন্তু ঘটনা ও চরিত্রের মনোজগতের স্বাভাবিক রূপান্তরের মধ্য দিয়ে ব্যক্তির সংকট আর বিষাদ পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। রহস্যের আভাস আর অচেনা ভাইয়ের জন্য বোনের হৃদয়ের বেদনা উপন্যাসটিকে দিয়েছে বিশেষ মাত্রা। মিতু কি আদৌ দেখা পেয়েছিল কুলজিতের? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পাঠক আগ্রহ নিয়ে পড়তে থাকবেন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849658757 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |