রসুইঘরের রোয়াক

by স্মৃতি ভদ্র

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

507৳650৳Save 143৳ (22%)
Qty
Wishlist
Share

স্মৃতি ভদ্রের 'রসুইঘরের রোয়াক' বইটি বাঙালির হারিয়ে যাওয়া রসুইঘরের সংস্কৃতির স্মৃতিচারণ। এক সময় রান্নাঘরের গালভরা নাম ছিল রসুইঘর, যেখানে বাড়ির গিন্নিরা রান্না করতেন। শাশুড়ির তত্ত্বাবধানে বড়, মেজো, ছোট বউমা, ননদিনিরা, বিধবা কিংবা নাইয়রী মাসি-পিসিরা রসিয়ে রসিয়ে গল্প বুনতেন। কেটে, বেটে, রেঁধে তারা খাবার বেড়ে খাওয়াতেন বাড়ির পুরুষদের। জমির ধান, পালংশাক, লালশাক, পাটশাক, মানকচু সেদ্ধ, পুঁই চচ্চড়ি, খিচুড়ি, কচুরি, পুরি, সরষে ইলিশ, কই মাছের পাতুরি, পিঠা, পায়েস, নাৰু, মোয়া, যেন রূপকথার জগৎ থেকে নেমে আসা সব খাবার। ঋতু বদলের সঙ্গে সঙ্গে খাবারের রূপ বদলাত, যুক্ত হতো ছড়া, শোলোক, গান, ব্রতকথা আর রূপকথা।

ধীরে ধীরে এসব এখন স্মৃতিকথা হয়ে গেছে। লেখক নিজের জাদুকরী শৈলীতে এক বালিকার চোখে দেখা সেই রসুইঘরের রোয়াক আর বাঙালির হাজার বছরের শান্ত, স্নিগ্ধ, সুখী গার্হস্থ্য গাথা তুলে এনেছেন। গল্পের ভঙ্গিতে লেখা এই বই পাঠকের চোখের সামনে সবকিছু ছবি হয়ে ভেসে ওঠে। হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ভালোবাসেন, এমন পাঠকদের জন্য এটি এক অনন্য সংযোজন।

প্রকাশনী:নালন্দা
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849602163
পৃষ্ঠা সংখ্যা:220
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all