মানব সভ্যতায় বিজ্ঞানের অবদান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মানব সভ্যতায় বিজ্ঞানের অবদান' বইয়ে এস. এম মঞ্জুর মোর্শেদ তুলে এনেছেন বিজ্ঞানের জগৎ গড়ে তোলা কিছু নির্বাচিত মানুষের জীবনকথা। বিজ্ঞান প্রকৃতির রহস্যের কুয়াশা ছিন্ন করেছে, কিন্তু সেই পথ মোটেও মসৃণ ছিল না। ছিল অভাবনীয় শ্রম আর সংঘাত।
বেলজিয়ামের আন্দ্রেয়াস ভেসালিয়াসের কথা আছে এখানে। যে সময়ে মৃতদেহ ব্যবচ্ছেদ সমাজে নিষিদ্ধ বলে গণ্য হতো, সেই সময়ে চিকিৎসাবিজ্ঞানের ছাত্রদের জন্য দেহের গঠন শেখা ছিল প্রায় অসম্ভব। অভিজাত বাড়ির ছেলে ভেসালিয়াসকে কঙ্কাল সংগ্রহ করতে গিয়ে জীবন বাজি রাখতে হয়েছে। প্রসিদ্ধ গ্যালেনের ভাবনা সংশোধন করতে গিয়ে শুনতে হয়েছে উপর্যুপরি আক্রমণ। ১৮৩৬ সালে কলকাতা মেডিক্যাল কলেজের মধুসূদন গুপ্ত প্রথম শবদেহ ব্যবচ্ছেদ করেও প্রবল রোষের মুখে পড়েছিলেন। জ্যোতির্বিজ্ঞানী যোহান কেপলারের শৈশবও ছিল অবহেলা আর অসুখে ভরা। ধর্মীয় ভাষ্যের বিরোধিতা করে বিজ্ঞানের সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কেপলারও কম লাঞ্ছিত হননি।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published-2008 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984009300028 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |