ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদ

by এম আবদুল আলীম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

187৳250৳Save 63৳ (25%)
Qty
Wishlist
Share

এম আবদুল আলীমের 'ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদ' ভাষা-আন্দোলন গবেষণাকেন্দ্র, গৌরীগ্রাম, পাবনার ভাষাসংগ্রামী গ্রন্থমালার দ্বিতীয় গ্রন্থ। ভাষা-আন্দোলনের সময়কার পত্র-পত্রিকা, দলিলপত্র, আলোকচিত্র, ভাষাসংগ্রামীদের স্মৃতিচারণ ও রাজনৈতিক সংগঠনের ইশতেহারের আলোকে এম এ ওয়াদুদের অবদান তুলে ধরা হয়েছে এই বইয়ে। প্রাসঙ্গিকভাবে এসেছে তাঁর জন্ম, শৈশব, শিক্ষা, রাজনীতি ও কর্মজীবনের নানা প্রসঙ্গ।

১৯৪৭ সালের দেশভাগের পর পূর্ববঙ্গে পাকিস্তান ভাবধারার বিপরীতে যে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনীতি গড়ে ওঠে, এম এ ওয়াদুদ ছিলেন তার অগ্রসেনানী। গণতান্ত্রিক যুবলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান যুবলীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রভৃতি সংগঠন প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ছিলেন। ইত্তেফাকের নীতিনির্ধারকদের একজন হিসেবে ভাষা-আন্দোলন ও স্বাধিকার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আর বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর হিসেবে মানুষের মুক্তির সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন। ১৯৪৮ ও ১৯৫২ দুই পর্বের ভাষা-আন্দোলনেই পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন এবং কারাভোগ করেছেন। ইতিহাসের অনুসন্ধানী পাঠক ও নতুন প্রজন্মের জন্য এই গ্রন্থ অত্যন্ত মূল্যবান।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012009451
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all