বেদনার আমরা সন্তান
by আফসানা বেগম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফসানা বেগমের 'বেদনার আমরা সন্তান' উপন্যাসের কেন্দ্রে আছে আবীর নামের এক শিশু, যার ভেতরে অটিজমের মেঘ দেখে প্রথমে ভয় পেয়েছিল তার মা নেহা। তবে ভয়ের পাশাপাশি সে দেখতে পেয়েছিল সূর্য-সম্ভাবনার আলোও। ভয়কে ভরসায় পরিণত করে নেহা হয়ে উঠেছিল নতুন মানুষ, শুরু করেছিল নতুন জীবন। পথে পথে বাধা এসেছে বিপুল, কিন্তু নেহার চলা থামেনি। স্বামী মারুফ দেখেছে, নেহাকে যত কঠিন দিকে ঠেলে দেওয়া হোক, তার চেয়েও কঠিন এক প্রত্যয় তার ভেতরে আছে।
দৃশ্যের পর দৃশ্য, ঘটনার পর ঘটনা, কাহিনি ও অনুভবের বৃত্ত ভেঙে এ উপন্যাসে আবীরকে ঘিরে খুলে যায় অটিজম নিয়ে বহু ভুল ধারণার জট। সংকটের সামনে দাঁড়ানো, বাইরে থেকে স্বাভাবিক দেখানো মানুষগুলোর ভেতরের মনোবৈকল্যও উঠে এসেছে নানান বয়ানে। অটিজম নিয়ে সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে এই উপন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012007211 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |