জলের আয়নায় আকাশ দূর চিরদিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আধুনিক বাংলা কবিতার ভিড়ে স্বতঃস্ফূর্ত ও মৌলিক কবির সংখ্যা হাতে গোনা। জেবুন্নেছা জোৎস্না সেই গুটিকয়েকের একজন, এ নিয়ে গর্ব করার মতোই। দীর্ঘদিন ধরে কবিতার সঙ্গে মিশে আছেন তিনি। তাঁর কবিতায় গুরুত্ব পেয়েছে স্বদেশপ্রেম, মানবিকতা, সত্য ও সুন্দরের প্রতি তীব্র অনুরাগ। অন্যায়-অত্যাচার, শোষণ ও অনিয়মের বিরুদ্ধে প্রবল আত্মজাগরণও তাঁর কবিতার অঙ্গ।
ইতিহাস, মিথ, কিংবদন্তি কিংবা বৈজ্ঞানিক বিষয় প্রয়োগে কবি বিশেষ নৈপুণ্য দেখিয়েছেন। তৃষ্ণার্ত প্রাণে প্রত্নতাত্ত্বিক জিজ্ঞাসার উন্মোচন করেছেন নিজের তাগিদে। ভূ-রাজনীতির তিক্ত পরিণতি, দেশ ও সভ্যতা ধ্বংসের ভয়াবহ রূপ কবির মানসলোকের নিত্য যন্ত্রণা হয়ে ধরা দিয়েছে। রক্তে ধ্বনিত হয়েছে প্রবল দ্রোহ। 'জলের আয়নায় আকাশ দূর চিরদিন' গ্রন্থে একটি মানবিক, সুন্দর ও অসাধারণ পৃথিবীর প্রত্যাশায় কবি উন্মুখ হয়ে আছেন কালিক যাত্রায়। শিমুল আজাদ, কবি ও প্রাবন্ধিক।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849699262 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |