অস্তাচলে রবি' গ্রন্থে শেখ সাদী তুলে এনেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দিনগুলোর করুণ চিত্র। ২২ শ্রাবণে রবি অস্তাচলে নামার পর প্রকৃতিও যেন অবিরাম ধারায় অশ্রুবর্ষণ করেছে। হারিয়ে যাওয়া প্রিয় সন্তানের শোকে কেঁদেছে জাতি, কেঁদেছে দেশ, কেঁদেছে বিশ্বমানব।
বইটির শুরুতে রয়েছে সেই চিরচেনা লাইন: 'অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার।' রবীন্দ্রনাথের প্রস্থানকে ঘিরে শোকস্তব্ধ পরিবেশের যে চিত্র এখানে ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। মহাকবির বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্তকে যাঁরা অনুভব করতে চান, এই বইটি তাঁদের কাছে আবেগঘন এক স্মারক।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৯ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012009734 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।