Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আশিস বিশ্বাসের 'অনলাইন সাংবাদিকতা' বইটি নতুন যুগের প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সামগ্রিক বিষয় নিয়ে রচিত। দুই দশক আগে বাংলাদেশে একটি অনলাইন নিউজপোর্টালের ধারণা বাস্তব করতে গিয়ে তিনি অনেক সহকর্মীর নিরুৎসাহিতার মুখোমুখি হয়েছিলেন। কেউ কেউ স্রেফ পাগলামি বলতে ছাড়েননি। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে গণমাধ্যমের বিবর্তনের ঢেউ টের পেয়ে তিনি আত্মবিশ্বাসের সাথে কাজ করে গেছেন। প্রতিষ্ঠা পেয়েছিল বিডিনিউজ২৪.কম নামে দেশের প্রথম অনলাইন নিউজপোর্টাল।
বিডিনিউজ প্রতিষ্ঠার পর বাংলানিউজে এক অনবদ্য জার্নির মধ্য দিয়ে অনলাইন গণমাধ্যমের ক্রমবিকাশের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন। পরবর্তীতে বার্তা২৪.কম এর আত্মপ্রকাশেও পাঠকের অব্যাহত আস্থার প্রমাণ পাওয়ায় আরো আত্মবিশ্বাসী হয়েছেন। লেখক মনে করেন, অনলাইন গণমাধ্যমই এখন মূলধারার গণমাধ্যম। যারা অনলাইন সাংবাদিকতা করছেন বা আগামীতে করবেন, তাদের সবার জন্য এই বই সহায়ক নির্দেশিকার মতো কাজে দেবে।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849839088 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |