কাঠমান্ডুর মূর্তিরহস্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দুই দুঃসাহসী বাঙালি কিশোর হঠাৎ করেই নেপাল সীমান্তে গিয়ে জড়িয়ে পড়ে রহস্যজালে। একটি রহস্যময় মূর্তি নিয়ে ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড। এক রহস্যের জট খুলতে না খুলতেই পেছনে জমাট বাঁধে নতুন রহস্যের ছায়া। রহস্যভেদের নেশায় ঢাকা থেকে যাত্রা করা দুই কিশোর ভারত-নেপালের আনাচে-কানাচে চালাতে থাকে দুঃসাহসী অভিযান। কলকাতা, শিলিগুড়ি, গালগালিয়া, কাঁকড়ভিটা, কাঠমান্ডু, নেপালগঞ্জ কোথায় যায় না তারা!
আন্তর্জাতিক অপরাধীচক্র থেকে কাঠমান্ডুর বোম্বেটেরা পর্যন্ত জড়িয়ে পড়ে ঘটনার সাথে। কাঠমান্ডুতে ঘটতে থাকে শ্বাসরুদ্ধকর সব ঘটনা। পার্বত্যরাজ্য নেপালের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, দুর্লঙ্ঘ পর্বতমালা, এমনকি তরাইয়ের সমতলেও চলে মরণপণ অভিযান। এরই মধ্যে খুন হয়ে যায় একজন লোক, ঘনীভূত হয় রহস্য। কিন্তু শেষ মুহূর্তে জ্বলে ওঠে আশার আলো, হার না মানা বাঙালি কিশোরদেরই অবশেষে জয় হয়। খন্দকার মাহমুদুল হাসানের 'কাঠমান্ডুর মূর্তিরহস্য' শুধু গোয়েন্দা-অ্যাডভেঞ্চার কাহিনিই নয়, মানুষে মানুষে বৈষম্য ও হতদরিদ্র মানুষের কঠিন জীবনসংগ্রামের চিত্রও ফুটে উঠেছে এতে। বাড়তি পাওনা হিসেবে আছে নেপাল-হিমালয়ের প্রকৃতির জীবন্ত বর্ণনা।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012006993 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |