প্রিয় প্রবন্ধ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ভীষ্মদেব চৌধুরীর 'প্রিয় প্রবন্ধ' গ্রন্থে কালানুক্রমিক সাজে স্থান পেয়েছে ছাব্বিশটি প্রবন্ধ, যেগুলো লেখার সময় লেখক নিজেই প্রচুর আনন্দ পেয়েছিলেন বলে জানিয়েছেন। এই সংকলনে ধরা পড়েছে গত পঁয়ত্রিশ বছরে তাঁর মননচর্চা ও গদ্যের ক্রমবিকাশের ছবি। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গান, বিভিন্ন বিষয়ে লেখা এসব রচনার সঙ্গে যুক্ত হয়েছে সাহিত্যের দুই প্রাতিস্বিক শিক্ষকের আলোচনাও।
সমালোচকদের মূল্যায়ন থেকে বোঝা যায়, অধিকাংশ প্রবন্ধে পরিচিত বা কম পরিচিত সাহিত্যশিল্পীদের রচনার এমন সব দিক আলোচিত হয়েছে যা আগে আলোর মুখ দেখেনি। রবীন্দ্রনাথ, নজরুল, জগদীশ, বিভূতিভূষণ, তারাশঙ্কর, বুদ্ধদেবকে নিয়ে লেখকের নান্দনিক জিজ্ঞাসা পাঠকের মনে নতুন চিন্তার জন্ম দেবে। সাহিত্যবিশ্লেষণ ও মূল্যায়নপ্রবণ পাঠকের কাছে বইটি বিশেষভাবে সমাদৃত হবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845101622 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 392 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |