সিনেমা সিনথেসিস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বেলায়াত হোসেন মামুনের 'সিনেমা সিনথেসিস' নিছক চলচ্চিত্র বিশ্লেষণের বই নয়, এটি একজন চিন্তাশীল চলচ্চিত্রকর্মীর শিল্পচেতনা, দেশভাবনা এবং চলচ্চিত্রের স্বাধীনতার প্রশ্নে এক আপসহীন উচ্চারণ। যেখানে চলচ্চিত্র বন্দি অবস্থায় আছে, সেখানে এই গ্রন্থ সমাজ, সময় ও সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। লেখক শুধু চলচ্চিত্র নিয়ে লিখেছেন এমন নন, তিনি চলচ্চিত্র আন্দোলনের একজন সক্রিয় সংগঠকও বটে।
তাঁর চিন্তা তাই ভাববিলাসের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং চলচ্চিত্র পরিস্থিতির সংস্কার ও বিকাশের প্রশ্নে প্রায়োগিক। রাষ্ট্র ও সমাজে চলচ্চিত্রকর্মীর মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি গড়ে তুলেছেন স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের কথা। আপসহীন এই স্বর সহজ, স্পষ্ট এবং বহুত্বের রঙে উজ্জ্বল। একাডেমিয়ার শিক্ষার্থী থেকে শুরু করে চলচ্চিত্রে সক্রিয় সব কর্মীর জন্যই এই বই পথের দিশা হতে পারে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849858072 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 288 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |