অভিমানী নদী ও নিসর্গ
বিপ্রদাশ বড়ুয়ার 'অভিমানী নদী ও নিসর্গ' প্রকৃতি ও মানুষের সম্পর্ক নিয়ে এক অন্তর্দৃষ্টিপূর্ণ অনুস্মৃতিমূলক রচনা। পৃথিবী যে কেবল মানুষের নয়, জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ সবার মিলিত এক ছড়ানো জাল, তার একটি মাত্র সুতো মানুষ। সেই সুতো ছিঁড়লে তা বুনতে হবে মানুষকেই, কারণ অন্য কোনো প্রাণী এই জাল ছিন্ন করে না। সুন্দরবনে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপর্যয়ের দায়ও তাই মানুষের।
বঙ্গোপসাগর, শরৎকাল, নববর্ষ, শাহবাগ, রবীন্দ্রনাথ ও আইনস্টাইন, সাজেক উপত্যকা বা পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য, এসবের মালিক মানুষ নয়। প্রকৃতির সম্পদ থেকে মানুষ ঋণ নিতে পারে, কিন্তু ধ্বংস করার অধিকার তার নেই। কালো ঝুঁটি বুলবুল, বনের মর্মর ধ্বনি, ফুল ও পাখির সংগীত, এসব মানুষের সৃষ্টি নয়। প্রকৃতির নির্জনতা ও নৈঃসঙ্গ্য মানুষ শুধু উপভোগ করতে পারে। এই সবের সুন্দর সমাহার এই গ্রন্থ, যা ভালোবাসার অপার ভালোবাসায় নিবেদিত।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012005347 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 237 |
| ট্যাগ | : | Big Sale,বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।