আবদুল করিম সাহিত্যবিশারদ
by মাসুদ রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অবিভক্ত বঙ্গের এক প্রান্তে চট্টগ্রামের পটিয়া জেলার সুচক্রদণ্ডী গ্রামে জন্ম আবদুল করিম সাহিত্যবিশারদের (১৮৭১-১৯৫৩)। সামান্য স্কুলশিক্ষক ও কেরানির চাকরি করেও আজীবন গ্রামীণ পরিবেশে থেকে তিনি অর্জন করেছেন সারা বাংলার শ্রদ্ধা। পুঁথি সংগ্রাহক, সম্পাদক, ইতিহাসকার ও ঐতিহ্য-অন্বেষী হিসেবে তাঁর খ্যাতি। প্রায় হাজার খানেক পুঁথি উদ্ধার করেছেন তিনি, লিখেছেন প্রায় আটশ গবেষণাধর্মী প্রবন্ধ।
দারিদ্র্যের কারণে প্রবেশিকার বেশি পড়তে পারেননি, কিন্তু জীবনব্যাপী সাধনায় মধ্যযুগের বাঙালির সাহিত্যসম্ভার উদ্ধার করে দেখিয়েছেন তিনি। ইতিহাসের অন্ধকার অধ্যায়ে আলোকপাত করে বাঙালিকে দিয়েছেন ঐতিহ্যগর্ব। মাসুদ রহমানের এই বইয়ে গবেষণামূলক গাম্ভীর্যের পাশাপাশি সরস উপস্থাপনায় সাধারণ পাঠকের কাছেও উপভোগ্য হয়ে উঠেছে এই মহান ব্যক্তিত্বের জীবনকথা।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849767541 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |