পুরানো জানিয়া
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সনৎকুমার সাহার 'পুরানো জানিয়া' তাঁর ষাট ও সত্তর দশকে লেখা প্রবন্ধের সংকলন, যার সূচনা হয়েছিল রাজশাহী থেকে প্রকাশিত সাহিত্যপত্র পূর্বমেঘ-এ। ১৯৬১ সালে জিল্লুর রহমান সিদ্দিকী ও মুস্তাফা নূরউল ইসলামের সম্পাদনায় যে পত্রিকার আত্মপ্রকাশ, সেখানে ষাটের দশকজুড়ে নিয়মিত লিখেছেন সনৎকুমার সাহা। পরে আবদুল্লাহ আবু সায়ীদের সম্পাদনায় ছোটকাগজ কণ্ঠস্বর-এও তাঁর লেখা স্থান পেয়েছে। সেই দুই পত্রিকায় প্রকাশিত এগারোটি প্রবন্ধের সাথে প্রায় সমকালে লেখা আরও তিনটি প্রবন্ধ যোগ করে এই বই নির্মিত।
তরুণ বয়সের এই লেখাগুলোতে সাহিত্য, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে মৌলিক চিন্তার পরিচয় মেলে, যা এতদিন ছিল দুর্লভ। লেখকের প্রাবন্ধিক-সত্তা শুরু থেকেই যুক্তিবিচারের পথ অনুসরণ করেছে, মত প্রকাশে তিনি শান্ত সাহসের পরিচয় দিয়েছেন। প্রতিপক্ষের মতকেও তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে বিচার করেছেন। সমাজ-সংস্কারের তৎকালীন ও সাম্প্রতিক সংকটে স্বচ্ছ দিকনির্দেশনা পাওয়া যাবে এই সংকলনে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012005255 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |