Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মানিক মোহাম্মদ রাজ্জাকের 'লালমনিরহাট জেলার মুক্তিযুদ্ধ ও গণহত্যা' বইটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই জেলার বীরত্বপূর্ণ ও বেদনাময় ইতিহাস তুলে ধরেছে। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী 'অপারেশন সার্চ লাইট' নামে বর্বর হত্যাযজ্ঞ শুরু করে, যার ধারাবাহিকতায় ৪ এপ্রিল তারা লালমনিরহাট শহরে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে তাদের আগ্রাসন ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী হাতীবান্ধাসহ অন্যান্য থানায়।
এ সময় সমগ্র জেলাকে বধ্যভূমিতে পরিণত করা হয় এবং মোগলহাট-হাতীবান্ধাসহ বিভিন্ন রণাঙ্গনে ৮ মাস ১ দিন ধরে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে টিকতে না পেরে চূড়ান্ত বিজয়ের মাত্র ১০ দিন আগে হানাদাররা পালিয়ে যেতে বাধ্য হয়। বইটিতে শহিদদের পরিচিতি, বধ্যভূমি ও গণকবরের অবস্থান, বীর যোদ্ধাদের গৌরবগাথা, ছয়দফা আন্দোলন, ১৯৭০ সালের নির্বাচন ও যুদ্ধকালীন প্রস্তুতির নানা দিক তথ্য-উপাত্তসহ বিশ্লেষণ করা হয়েছে।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849611479 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 376 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |