জীবননান্দ দাশের শ্রেষ্ঠ প্রবন্ধ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা জীবনানন্দ দাশ। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তাঁর কথাসাহিত্যের বিপুল সম্ভার, আর এতে যোগ হয়েছে কবিতাবিষয়ক নিজস্ব ভাবনার প্রকাশ। 'কবিতার কথা' তাঁর কবিতাবোধের গদ্যকথন, যেখানে উঠে এসেছে কবিতা কী, কেন, কবি কে—এইসব মৌলিক প্রশ্নের বিশ্লেষণ।
ইতিহাস, দর্শন, আধুনিকতা, ভাষা, প্রতীকায়ন, প্রাচ্য-প্রতীচ্য, এমনকি বিজ্ঞান—বিভিন্ন অনুষঙ্গের সঞ্চরণে তিনি উন্মোচন করেছেন কবিতা সম্পর্কে নিজের গভীর চিন্তা। রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমকালীন কবি-সাহিত্যিকদের নিয়েও লিখেছেন তিনি, পাশাপাশি ভাষা ও শিক্ষা বিষয়েও। তাঁর চিঠিপত্র, কাব্যগ্রন্থের ভূমিকা আর আত্মচরিতমূলক রচনাতেও প্রকাশ পেয়েছে এই কাব্যচিন্তা।
জীবনানন্দ-গবেষক ফয়জুল লতিফ চৌধুরী কবির সেইসব গদ্য রচনার নির্বাচিত সংকলন করেছেন, যা অনেকদিন ধরেই পাঠকের দৃষ্টির আড়ালে ছিল। এই প্রবন্ধ-চিঠিপত্রের মাধ্যমে জীবনানন্দ-মানসকে নতুনভাবে উপলব্ধি করা যায়। সংকলনের পরিশিষ্টে কবির পরিচিতি সংযোজিত হয়েছে, যা তথ্যসমৃদ্ধ ও সুচিন্তিত। বাংলাদেশে জীবনানন্দ-চর্চায় এই সংগ্রহটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849745600 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |