আশ্চর্য কুহক

by মাহবুব আজীজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

শিল্পকলা একাডেমির মঞ্চে 'রক্ত করবী' নাটকে অভিনয় করতে এসে পরিচয় হয় রঞ্জু আর ফারজানা হক ইনিসীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্বের ছাত্র রঞ্জু আর বুয়েটের স্থাপত্যবিদ্যার ছাত্রী ইনিসী, বাস্তব জীবনের দুই বিপরীত মেরুর মানুষ। মঞ্চে নন্দিনী ও অধ্যাপকের চরিত্রে অভিনয় করে নামার পর তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করে।

নাটকের অধ্যাপকের মতোই রঞ্জুর জীবন ভরা আকস্মিকতা আর নিয়তির নানা রঙে। তার চারপাশের মানুষ আর বাস্তবতা তাকে বারবার জীবনের অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করায়। অন্যদিকে নন্দিনীর মতোই প্রাণবন্ত ও প্রত্য়ী ইনিসী, যার বিশ্বাস নেই কোনো পুরোনো ক্লিশে প্রাচীরে। স্থপতি হুমায়ুন চৌধুরীর কাজের প্রতি মুগ্ধ হয়ে সে ধীরে ধীরে টের পায় সেই বিখ্যাত ব্যক্তির চারপাশে গড়ে ওঠা দুর্ভেদ্য দেয়ালের কথা, যা তার অক্ষমতার প্রতীক।

এই দেয়াল ভাঙতে চায় ইনিসী, আর তার এই প্রাণময়তা ছড়িয়ে পড়ে রঞ্জুর জীবনেও। মঞ্চের 'রক্ত করবী'র মতোই তাদের জীবনের ঘটনাপ্রবাহ ঘুরে ফিরে আসে একই বৃত্তে, যেখানে ভেঙে যায় নাটকের কৃত্রিমতা। তখন বাস্তবতার কর্কশ রূপের সামনে দাঁড়িয়ে তারা দেখতে পায় জীবনের আশ্চর্য কুহক।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:984701200984
পৃষ্ঠা সংখ্যা:104
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all