জিবরানের খোঁজে
by অসিতবরণ ঘোষ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খ্যাতনামা সাহিত্যিক ও চিত্রশিল্পী জিবরান খলিল জিবরানের সাহিত্যকৃতি ও চিত্রকর্মের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত মানুষটিকে খুঁজতে হলে তাঁর লালিত স্বপ্ন, আশা-নৈরাশ্য, অর্জন-বিসর্জনের অন্তরালের সত্তাকে জানতে হবে। যে মাটির গভীরে তাঁর শিকড় প্রোথিত, সেই মৃত্তিকার অন্ধকার গর্ভে সহস্র বছর ধরে সঞ্চিত প্রাণরসে তাঁর অন্তর্গত সত্তার লালন ঘটেছে; আর যে উন্মুক্ত আকাশের নিচে তাঁর অবাধ বিস্তার, সেসবের সন্ধান নেওয়া অপরিহার্য।
কারণ, তাঁর স্বদেশের কয়েক সহস্রাব্দের ইতিহাস, পুরাণ-কথা, সেখানকার মানুষের ধ্যান-ধারণা, আনন্দ-বিষাদ—সবকিছু কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষভাবে তাঁর সাহিত্যকর্ম ও চিত্রসৃজনে বারবার ছায়া ফেলেছে। সেই অনুষঙ্গ ছাড়া জিবরানের প্রকৃত সত্তার খোঁজ পাওয়া কঠিন। ‘জিবরানের খোঁজে’ গ্রন্থে লেখক অসিতবরণ ঘোষ আন্তরিকভাবে সেই সন্ধানেই বেরিয়েছেন এবং আগ্রহী পাঠককে সেই যাত্রার সঙ্গী হতে আহ্বান জানিয়েছেন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849666509 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 110 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |