১৯৭১ রক্ত, মাটি ও বীরের গদ্য

মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাগ্রস্থ

by সালেক খোকন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস ও সাহিত্য সম্পর্কে অনেকের ধারণাই অস্পষ্ট। স্বাধীনতা-পরবর্তী সময়ে রচিত বেশিরভাগ মুক্তিযুদ্ধ-সাহিত্যই স্মৃতিনির্ভর ও আবেগপ্রবণ, যেখানে বস্তুনিষ্ঠ ইতিহাস মাঠপর্যায় থেকে তুলে আনার প্রচেষ্টা সীমিত। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে মুক্তিযুদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক গবেষক সালেক খোকনের ‘১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য’ গ্রন্থটি।

সাক্ষাৎকারের মাধ্যমে একাত্তরের রণাঙ্গনের চিত্র তুলে ধরা নতুন কিছু নয়, তবে সালেক খোকনের সরল গদ্যে লেখা মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারগুলো যেন এক-একটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট। ছোট ছোট দৃশ্যকল্পের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন মুক্তিযোদ্ধাদের শৈশব, কৈশোর, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি, রণাঙ্গনের স্মৃতি, বীরত্ব, প্রাপ্তি-অপ্রাপ্তি ও বর্তমান অবস্থা। জাত-পাত, লিঙ্গ, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন একাত্তরের রণাঙ্গনে আহত ও বীরত্ব প্রদর্শনকারী মুক্তিযোদ্ধাদের। সাব-সেক্টর কমান্ডার, বীরপ্রতীক, যুদ্ধাহত, বিএলএফ কমান্ডার ও নারী মুক্তিযোদ্ধাসহ সতেরোজন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার স্থান পেয়েছে এই গ্রন্থে। যাদের কাছে সাক্ষাৎকার পড়া একঘেয়ে মনে হয়, তাদের ধারণা বদলে দেবে সালেক খোকনের লেখাগুলো, পাঠককে নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গভীরে।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:2nd Edition, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845100007
পৃষ্ঠা সংখ্যা:205
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all