দেশে বেড়াই
by সালেক খোকন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালেক খোকনের 'দেশে বেড়াই' গ্রন্থটি ভ্রমণ সম্পর্কে একটি ভিন্ন উপলব্ধি তৈরি করে। ভ্রমণ মানে শুধু পাহাড় বা সমুদ্র দেখা নয়, ভ্রমণ তো সেখানেও, যেখানে দূরের কোনো বাজারের প্রান্তে ক্লান্ত এক বৃদ্ধা শামুক বেচতে বসে থাকে, অথবা খ্যাপলা জালের খোপে একটি পুঁটি মাছ নিথর চোখে তাকিয়ে থাকে। মুক্তিযুদ্ধ ও আদিবাসী বিষয়ক এই গবেষক দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন, আর সেই অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে এই ভ্রমণকাহিনি।
পাহাড়, সমুদ্র, নদী, হাওড়, বন আর ঐতিহাসিক স্থান নিয়ে লেখা এই গল্পগুলো আলোকচিত্রসহ সংকলিত হয়েছে বইটিতে। এটি লেখকের ভ্রমণবিষয়ক প্রথম গ্রন্থ, যদিও এর আগে মুক্তিযুদ্ধ ও আদিবাসী নিয়ে একাধিক গবেষণাগ্রন্থ প্রকাশ পেয়েছে। সরল গদ্যে লেখা প্রতিটি কাহিনির সঙ্গে রয়েছে কোথায় যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, নিরাপত্তা ও পরিবেশ রক্ষার মতো প্রয়োজনীয় সব পরামর্শ ও হালনাগাদ তথ্য। তাই যেকোনো ভ্রমণপ্রিয় পাঠকের জন্য এটি একটি কার্যকর সহায়ক গ্রন্থ।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published. 2020 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100694 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 244 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |