আমি অথবা আমার ছায়া

by আফসানা বেগম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

আফসানা বেগমের 'আমি অথবা আমার ছায়া' গল্পগ্রন্থে লেখক সচেতনভাবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর আগের গল্পগুলোর তুলনায় এই গল্পগুলো লিখনশৈলীতে উজ্জ্বল ও দ্রুতিময়। নাগরিকজীবনে সম্পর্কের বহুমাত্রিক টানাপোড়েন, সংকট ও অস্থিরতা, আর প্রতি মুহূর্তে ঘটে চলা সামাজিক-রাজনৈতিক পরিবর্তন, এই গ্রন্থের মূল বিষয়। সম্পর্ক দাঁড়াচ্ছে না, দাঁড়ালেও বিশ্বাসের প্রশ্নে দৃঢ় নয়, চরিত্রগুলো সমকালীন সময়ের মতোই অনিশ্চয়তায় ভোগে।

সাদা চোখে গতিময় অথচ ভিতরে ভিতরে স্থবির এই সময়ে মানুষ যেন নিজেরই বাকহীন ছায়া। মননশীলতার ঘরে তালা দিয়ে বেঁচে থাকা, অস্থির ও চলমান এই ব্যক্তি বাস্তবিকভাবে বদ্ধ ও উত্তরণহীন। তার জিজ্ঞাসা, একি আমি নাকি আমার ছায়া! লেখকের হাতে ব্যক্তির জীবনযাপনের মুহূর্তগুলো মূর্ত হয়ে ওঠে, আর সেখানেই চিহ্নিত হয় লেখকের সফলতা। এই বইয়ে লেখক সেই সফলতা দেখিয়েছেন বারবার।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012006290
পৃষ্ঠা সংখ্যা:159
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all