বাংলাদেশ পেলাম কেমন করে

by জাফরুল আহসান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

187৳250৳Save 63৳ (25%)
Qty
Wishlist
Share

জাফরুল আহসানের 'বাংলাদেশ পেলাম কেমন করে' বইটি মুক্তিযুদ্ধের নেপথ্যের ইতিহাস তুলে ধরেছে। লেখক মূলত কবি হলেও সত্তরের দশকের যে কয়জন কবি গদ্য রচনায় কৃতিত্ব দেখিয়েছেন, তিনি তাঁদের একজন। শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা কাদাখোঁচার সম্পাদক হিসেবে তাঁর লেখালেখির সময়কাল তিন যুগেরও বেশি। ইতোমধ্যে কাব্যসমগ্রসহ ১৪টি কবিতার বই প্রকাশ পেয়েছে, পাশাপাশি গল্প ও প্রবন্ধের বইও বেরিয়েছে।

মুক্তিযুদ্ধ বহু ত্যাগ ও তিতিক্ষার ইতিহাস। অক্ষরজ্ঞানসম্পন্ন মানুষের পক্ষে 'স্বাধীনতা' শব্দটি লেখা যত সহজ, বাস্তবে তার রূপ দেওয়া ততটাই কঠিন। স্বাধীনতার সূর্যের রঙ দেখাতে গিয়ে তিরিশ লাখ মানুষ রক্ত ঝরিয়েছেন। কবি জাফরুল আহসান সেই গৌরবোজ্জ্বল বীরত্বগাথা কিশোর উপযোগী করে বর্ণনা করেছেন এই বইটিতে। স্বাধীনতা-পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জেনে যদি পূর্বপুরুষের ঋণ হৃদয়ে ধারণ করে উজ্জীবিত হতে পারে, তবেই গ্রন্থরচনার মূল উদ্দেশ্য সার্থক হবে বলে মনে করেন কবি ও কথাসাহিত্যিক ফজলুল কাশেম।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:6th Print, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012004784
পৃষ্ঠা সংখ্যা:126
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all