একলা মেঘের চিঠি
by আফসানা বেগম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফসানা বেগমের 'একলা মেঘের চিঠি' উপন্যাসের নায়িকা নীলা পাহাড় দেখে দিনের পর দিন, মাসের পর মাস। একঘেয়ে জীবন থেকে পালাতে গিয়ে সে দেশান্তরী হয়। আপনজনদের থেকে দূরে, পাহাড় আর মেঘের ওঠানামার দিকে তাকিয়ে সে আশ্রয় খোঁজে। মনে মনে সে সেখানে আশ্রয় পায় ঠিকই, কিন্তু ধীরে ধীরে পাহাড় তাকে নিজের মতোই নির্বিকার আর স্থাণু করে ফেলে। নির্লিপ্ততা তাকে জীবনের অপ্রত্যাশিত ঘটনায় নিরুত্তাপ রাখে, প্রবল ঝড়েও অবিচল রাখে।
কিন্তু আদতে নির্মোহ নীলার মানবিক শরীর-মন মানুষেরই সংস্পর্শ চায়। প্রিয় মানুষের সান্নিধ্য কিংবা বিরূপতা তাকে আবার ঠেলে দেয় সেই পাহাড়ের কাছেই, যেখানে থাকে না কোনো ভরসা, থাকে না হারানোর ভয়। চাওয়া-পাওয়াবিহীন জীবনের তুমুল আকর্ষণকে সে অস্বীকার করতে পারে না। তাই সবকিছু জেনেবুঝে নেওয়ার পর একদিন সে কান পেতে শোনে, চলন্ত মেঘ আর স্থাণু পাহাড় তাকে ডাকছে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845101752 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |