সুখেদুখে বৃষ্টিনদী

by ইমতিয়ার শামীম

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

187৳250৳Save 63৳ (25%)
Qty
Wishlist
Share

ইমতিয়ার শামীমের 'সুখেদুখে বৃষ্টিনদী' উপন্যাসের সূচনা একটি বিদ্যালয়ের প্রাঙ্গণে। প্রধান শিক্ষক মিছিল মাহমুদ ছাত্রছাত্রীদের উদ্দেশে বলছেন, বড়রা প্রায়ই এমন কিছু কাজ করে ফেলে যা ছোটদের কষ্ট আর ভোগান্তির কারণ হয়। কেন তিনি হঠাৎ এমন কথা বললেন? বৃষ্টিনদী গ্রামে কী এমন ঘটনা ঘটেছিল যে অরিত্র আর শ্যামল গ্রাম ছেড়ে শহরে পালাতে বাধ্য হলো? আর গ্রামটি পুড়িয়ে ছারখার করার পর কেন একদল লোক বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ল?

বড়দের জগতে নানা ঘটনা ঘটে থাকে। ছোটরা সব না বুঝলেও খারাপ ঘটনার প্রভাব তাদের জীবনকেও স্পর্শ করে। কষ্ট আর যন্ত্রণা তাদেরও ভোগায়। অশেষ, অরিত্র, তৃণা আর দীপিকার মতো কিশোর-কিশোরীরা সেই ঝড়ঝাপটার মধ্যেও ভালো থাকতে চায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়। তারা সেই উজ্জ্বল আদর্শের আলো ধরে রাখতে চায়, যা একদিন প্রতিবাদী শিক্ষক শহিদ ড. শামসুজ্জোহা জ্বালিয়ে গিয়েছিলেন। এই উপন্যাস সেই সংগ্রামেরই গল্প।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847012008737
পৃষ্ঠা সংখ্যা:144
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all