আধখাওয়া দিন

by মাইনুল এইচ সিরাজী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

মাইনুল এইচ সিরাজীর 'আধখাওয়া দিন' বইটি ১৯৮০-৯০-এর দশকের গল্প নিয়ে। ক্ষুধা, দারিদ্র্য আর সামাজিক নিষ্পেষণের শিকার একটি পরিবারের করুণ কাহিনি পাঠকের চোখে জল আনে। গল্পগুলো যেন আমাদের আশপাশেরই, কিংবা আমাদের নিজেদেরই জীবনের প্রতিচ্ছবি। লেখকের বর্ণনায় দেখা যায়, চোখ লুকানোর জন্য কেউ আকাশের দিকে তাকালে শূন্যতা দেখে, আর নিচের দিকে তাকালে পায়ের তলার মাটি তার অস্তিত্ব জানান দেয়।

অভাবের মধ্যেও কোনো কোনো বেলা ভাত জোটে। সেই দিন আম্মা সবাইকে একসঙ্গে বসান, আর নারকেল মালার চামচ দিয়ে মেপে মেপে পাঁচ ভাইবোনের থালায় ভাত বাড়েন। থালার একপাশে পড়ে থাকা ভাতগুলোর দিকে তাকিয়ে মনে হয় তারা যেন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই তৃপ্তি নিয়ে সেই সামান্য ভাত খায়, আর আম্মা শূন্য হাঁড়িতে চামচ ঘুরিয়ে জিজ্ঞেস করেন, ভাত আর নিবি? সবাই মিলে বলে, না, পেট ভরে গেছে। ক্ষুধা নিয়ে এই লুকোচুরি সবাই বোঝে, কিন্তু কেউ কাউকে বোঝাতে চায় না। তখন জীবন আর গল্প মিলেমিশে একাকার হয়ে যায়।

প্রকাশনী:কথাপ্রকাশ
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845101776
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all