আদমসুরাত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাইনুল এইচ সিরাজীর 'আদমসুরাত' উপন্যাসের নায়ক সুপন তার স্ত্রীকে ভালোবাসে। সুপনের মনে কী আছে, আমরা জানতাম না, বা জানলেও প্রকাশ করতাম না। কিন্তু সব গড়বড় করে দিলেন জ্যোতিষী। জ্যোতিষী জানাচ্ছেন, স্ত্রীকে ভালোবাসলেও সুপন মনে মনে অন্য নারীকে কামনা করে, আর এটাই নাকি পুরুষের স্বাভাবিক কিন্তু গোপন প্রবণতা। জ্যোতিষী রাখঢাক না করে বলেই দিলেন, আপনার স্ত্রী মারা যাবে আর আপনি প্রথম প্রেমিকাকে বিয়ে করবেন।
স্ত্রী মারা যাওয়ার সম্ভাবনাটা কষ্টের, কিন্তু প্রথম প্রেমিকাকে বিয়ে করার ব্যাপারটা দারুণ শিহরন-জাগানো। এই কষ্ট আর শিহরনের টানাপোড়েনে সুপনের কী অবস্থা দাঁড়ায়, সেটার উত্তর আছে এই উপন্যাসে। পাঠককেও একটা প্রশ্নের মুখোমুখি হতে হবে, এরকম টানাপোড়েনে পড়লে আপনি শেষ পর্যন্ত কী করবেন? প্রেম, বিবাহ আর পুরুষমানসিকতার জটিল সম্পর্ক নিয়ে এই উপন্যাস পাঠককে ভাবাবে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845100434 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |