Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালেক খোকনের '১৯৭১ : বিজয়ের গৌরবগাথা' মুক্তিযুদ্ধভিত্তিক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে জানা যাবে, ক্যামেরা ছিল কার একাত্তরের হাতিয়ার, কর্নেল তাহের আহত হন কীভাবে, ১৯৭৫ সালের ২৬ নভেম্বর কেন এবং কীভাবে রক্ত ঝরেছিল ভারতীয় হাইকমিশনে, একাত্তরে গেরিলাদের গ্রিন রোড অ্যাটাক ও অপারেশন জ্যাকপট কীভাবে পরিচালিত হয়, বঙ্গবন্ধু কাকে বলেছিলেন আলালের ঘরের দুলাল, হনুমান কোম্পানি কতটা দুর্ধর্ষ ছিল, এমন অজানা ইতিহাস।
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভূত করেছিলেন যাঁরা, এমন বিশজন মুক্তিযোদ্ধার গৌরবোজ্জ্বল বিজয়গাথা ও যুদ্ধদিনের নানামাত্রিক অভিজ্ঞতা নিয়ে রচিত হয়েছে এই গ্রন্থ। মুক্তিযোদ্ধাদের যুদ্ধস্মৃতি, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম, শ্রেণিহীন সমাজ গঠনের প্রত্যয় ও অন্যান্য ভাবনা সুচারুভাবে বর্ণিত হয়েছে। সন্নিবেশিত হয়েছে একাত্তরের বিভিন্ন দলিল ও দুর্লভ আলোকচিত্র। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলাপচারিতায় লেখক তুলে এনেছেন দেশের ও মানুষের প্রতি তাঁদের ভালোবাসা, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ, যুদ্ধে তাঁদের ক্ষতি ও ক্ষত, বীরত্ব, পরবর্তী প্রজন্মের প্রতি তাঁদের আশাবাদ। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস জানতে আগ্রহী যে কোনো বয়সী পাঠকের জন্য এই গ্রন্থ গুরুত্বপূর্ণ সংযোজন।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849553410 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |