একাত্তরে পথে প্রান্তরে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শেখর কুমার সান্যালের স্মৃতিকথা 'একাত্তরে পথে প্রান্তরে' পাঠকের সামনে তুলে ধরে এক স্বাধীনতাপূর্ব ও উত্তর-স্বাধীন বাংলাদেশের নিরবচ্ছিন্ন ইতিহাসচিত্র। লেখক নিজে ছিলেন অরাজনৈতিক, শিক্ষা ও সংস্কৃতির চর্চায় নিবেদিত এক মানুষ, যাঁর জন্ম ব্রিটিশ ভারতের শেষ প্রান্তে, আর শিক্ষা ও অধ্যাপনার শুরুর দিনগুলো কেটেছে পূর্ব পাকিস্তানের অবরুদ্ধ পরিবেশে। শিক্ষকতার বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন স্বাধীন বাংলাদেশে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম পর্যন্ত প্রতিটি জাতীয় সংকট তিনি দেখেছেন নির্মোহ দৃষ্টিতে। একাত্তরের নয় মাস তিনি পেরিয়েছেন কয়েকটি নাবালক ভাইবোন ও শিশুপুত্র নিয়ে বৃহৎ এক পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে, গ্রামবাংলার পথে প্রান্তরে এবং ভারতে শরণার্থী জীবনযাপনের মধ্য দিয়ে। লেখকের নিজের ভাষায়, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস নয়, বরং স্মরণকালের চরমতম দুর্দিনে এক বাস্তুচ্যুত পরিবারের শঙ্কা, হতাশা আর আশার দোলাচলের কাহিনি। এই আত্মজৈবনিক আখ্যান পাঠককে নিয়ে যায় বাঙালির ইতিহাসের গৌরবময় ও বেদনাঘন অধ্যায়ে, সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে।
| প্রকাশনী | : | কথাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847012007044 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |